আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মন্তেশ্বরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০ – গ্রেফতার ৭

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৫ ফেব্রুয়ারি  –
টেন্ডার পাস করানিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার বিকালথেকে উত্তপ্ত হয়েওঠে পূর্ব বর্ধমানের  মন্তেশ্বর ।এই সংঘর্ষে উভয় পক্ষের দশ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পরেই মন্তেশ্বর থানার পুলিশ ওই রাতেই শুরু করে ধরপাকড়  অভিযান । পুলিশ  সংঘর্ষের ঘটনায় জড়িত  ৭ জনকে গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায়  মামলা রুজু করে
পুলিশ শনিবার সকল ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে হেপাজতে নেবার আবেদন জানায়। বিচারক ধৃতদের তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,,মন্তেশ্বরের পানবড়েয়া এলাকায় রয়েছে শুশুনীয়া পঞ্চায়েত অফিস ।এলাকায়  নতুন ঢালাই রাস্তা ও বেশ কিছু উন্নয়ন  কাজ করার   পরিকল্পনা নেয় পঞ্চায়েত । শুক্রবার পঞ্চায়েত অফিসে  সেইসব কাজের টেন্ডার প্রক্রিয়া  শুরু হয় ।টেন্ডার বক্স খোলার আগে এলাকার দুই তৃণমূল নেতা নাসিরুদ্দিন খান ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর  লোকজন  জড়ো হয়  পঞ্চায়েতের অফিসের বাইরে । টেন্ডার বক্স ওপেন হতেই কাজ পাওয়া ও না পাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন বিবাদে জড়িয়ে পড়ে । অনিয়ম করে টেন্ডার পাস করানো হয়েছে বলে অভিযোগ তুলে দু-পক্ষের  মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ব্যাপক সংঘর্ষ বেঁধেযায় । সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পর পুলিশ পঞ্চায়েতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে । রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে ।
See also  এস আই আর আবহে বারুইপুর পুরসভার চেয়ারম্যানের দুটি ভোটার এপিক কার্ডের হদিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি