আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোনরকম যন্ত্র ছাড়াই বুঝেনিন গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে !!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ব্যবহার করতে করতে অনেকসময় সমস্যার সম্মুখীন হতে হয় । কখনো কখনো হিসাব ঠিকমতন মাথায় না রাখলে হটাৎ যে কখন গ্যাস শেষ হয়ে যাবে বোঝা দায় । তাই গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা অনুমান করতে পারবেন আপনি নিজেই , তাও কোনো যন্ত্র ছাড়াই । কিভাবে , চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি –
প্রথমে একটি ভিজে কাপড় দিয়ে গ্যাস সিলিন্ডার টিকে ভালো করে মুছে নিন । সিলিন্ডারের গায়ে কোনো ময়লা আস্তরণ থাকলেও টা পরিষ্কার করে নিন ভালো করে । মোছা হয়ে গেলে কয়েক মিনিটের মধ্যে দেখতে পাবেন সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গেছে এবং কিছুটা অংশ ভিজে আছে । সিলিন্ডারের যেটুকু অংশ শুকিয়ে গেছে দেখবেন সেই অংশে গ্যাস নেই । আর যে অংশটুকু শুকাতে সময় নিচ্ছে সেই অংশে গ্যাস রয়েছে । কারণ গ্যাস – সিলিন্ডারে তরল হিসাবে থাকে আর তরল অংশটুকুর তাপমাত্রা ফাঁকা অংশের তুলনায় একটু হলেও কম । তাই তরল অর্থাৎ গ্যাস যেটুকু অংশে আছে , সেই অংশটি শুকাতে সময় লাগে।
See also  কৃষ্ণনগরের মাটির পুতুল পেলো জিআই স্বীকৃতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি