আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাধীনতা তুমি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
স্বাধীনতা তুমি
 শিপ্রা মণ্ডল
স্বাধীনতা তুমি দেখতে কেমন, ফর্সা নাকি কালো —
স্বাধীনতা তুমি আঁধার নিশি, নাকি ভোরের আলো?
স্বাধীনতা তুমি হিন্দু …নাকি মুসলিম না শিখ —-
তুমি জৈন – বৌদ্ধ – খ্রীষ্ট নাকি পরশিক ?
স্বাধীনতা তুমি মন্দ মেয়ে, নাকি তুমি ধর্ষিতা —
নাকি কোনো নিষ্পাপ শিশু… মাতৃক্রোড়ে হার্ষিতা?
স্বাধীনতা তুমি রুগ্ন -জীর্ণ,নাকি কোনো বীর বলিষ্ঠ-
চঞ্চল তুমি উচ্ছ্বল নাকি অতীব শান্ত শিষ্ট ?
স্বাধীনতা তুমি গন্তব্য…নাকি নিজেই কোনো পথ–
কালের চক্রে পরাজিত নাকি বিজয়ে ছোটানো রথ?
স্বাধীনতা তুমি বোকা হাবা, নাকি সবজান্তা বিজ্ঞ —
কণ্ডহীন কোনো কান্ডারী নাকি ভরসা রাখার যোগ্য?
স্বাধীনতা তুমি বহু কাঙ্খিত রক্তে ভেজা মাটি —
বীর শহীদের স্বপ্নের জালে বোনা শীতল পাটি!
স্বাধীনতা তোমার বয়স হল এত —
আজও তুমি নগ্ন – ভগ্ন নষ্ট মেয়ের মতো!
স্বাধীনতা তুমি বিলাসিতা…আয়েসে কাটানো ছুটি–
অভুক্তের এই দিশেহারা দেশে ঝলসানো পোড়া রুটি !!
See also  পূর্ব বর্ধমানের লকডাউনের ফলে ঘোর সংকটে জারবেরা ফুল চাষিরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি