আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলার গর্ব মমতা কর্মসূচীর স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হল রায়না ২ ব্লকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না ( কৃষ্ণ সাহা ) :- বিভিন্ন বুথ স্তরে-যে সমস্ত কর্মীরা বিভিন্ন কারণে দল থেকে বিচ্ছিন্ন ছিলেন- দলের নির্দেশে – সেই সমস্ত কর্মী সহ নেতৃত্বকে মূল স্রোতে ফেরাতে ও দলের কাজে যুক্ত হ‌ওয়ার আহ্বান জানান বিধায়ক সহ নেতৃত্ববৃন্দ।আজকে ১০০ জন সম্মানীয় নেতৃত্ব সহ কর্মীকে সম্বর্ধনা জ্ঞাপণ করা হয়- উত্তরীয়,ফুল ও জলযোগের প‍্যাকেট সহ।

দলের এই রূপ উদ‍্যোগে সম্মর্ধনা প্রাপ্ত সকলেই খুশী।তারা দলকে আগামী দিনে আরো সমৃদ্ধ ও মজবুত করার জন‍্য অঙ্গীকার করেন বর্তমান নেতৃত্বের সাথে থেকে। উপস্থিত ছিলেন বিধায়ক নেপাল ঘোড়ই, রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শৈলেন্দ্রনাথ সাঁই, রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনসার আলী খান, রায়না 1 সমিতির সভাপতি ও রায়না 2 সমিতির সভাপতি। সহ রায়না 1 সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মোস্তফা চৌধুরী ও রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা।

See also  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 37 তম মৃত্যুবার্ষিকী পালন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি