কৃষ্ণ সাহা
লকডাউন থেকে আনলকের রাস্তায় গিয়েও আবার সাপ্তাহিক লকডাউনে ফিরেছে প্রশাসন, বিগত ৪..৫ মাস ধরে শিশু কিশোর রা ঘরে থেকে থেকে ক্লান্ত তাই অনেকেই বিধিনিষেধ ভুলে বিকালে মাঠে নেমে পড়ছে ব্যাট বা বল হাতে, অভিভাবক রা তাদের বাচ্ছাদের বাড়িতে বা বাজারে বার হলে মাস্ক স্যানেটাইজার বা গ্লাভসের ব্যবহার নিয়ে সচেতন হলেও খেলার মাঠে সেসব পাঠ শিকেয় উঠছে , অনেকেরই ধারণা খেলার মাঠে আবার মাস্কের কি প্রয়োজন!










