আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোর আগে ফায়ার সেফটি খতিয়ে দেখতে হাসপাতালে দমকল – বিএম বিড়লা, কোঠারি, সিএমআরআই-তে দমকলের পরিদর্শন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুজোর আগে হাসপাতালগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দমকল আধিকারিকদের বিশেষ পরিদর্শন। শনিবার সকাল ১১টা নাগাদ বিএম বিড়লা, কোঠারি এবং সিএমআরআই হাসপাতালে পরিদর্শনে যান দমকল আধিকারিকরা।


পুজোর সময়ে হাসপাতালগুলিতে রোগী ও তাঁদের পরিজনদের ভিড় বাড়ে। সেই কারণে অগ্নিকাণ্ডের মতো কোনও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে দ্রুত মোকাবিলা করা সম্ভব কি না, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা প্রস্তুত—মূলত সেই বিষয়গুলিই খতিয়ে দেখা হয়।


হাসপাতালের ফায়ার সেফটি সিস্টেম, জরুরি বহির্গমনের ব্যবস্থা এবং অন্যান্য অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিষয় পরিদর্শন করেন আধিকারিকরা। পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে দমকলের এই পরিদর্শনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি