নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে পরিবর্তনের জেরে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। পঞ্চায়েত প্রধানের পদত্যাগের পর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপির কানন মাঝি।

নতুন প্রধানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি বিজেপির দখলে এসেছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বর্তমানে কানন মাঝিই এই পঞ্চায়েতের একমাত্র বিজেপি-সমর্থিত প্রধান।
গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক কর্মকাণ্ড কীভাবে এগোয়, সেদিকেই নজর থাকবে সাধারণ মানুষের।









