আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ল সিমলাপালের গ্রামে। মৃত্যু বৃদ্ধের।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাধন মন্ডল বাঁকুড়া, :- ঘূর্ণিঝড় অর্ণব এর জেরে কয়েক দিন ধরে টানা বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে। আর তার জেরে মাটির দেওয়াল আলগা হয়ে ধসে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম অশোক কুমার সিংহ মহাপাত্র (৬৮)। বাড়ি লক্ষ্মীসাগর পঞ্চায়েতের তিলাবনী গ্রামে। মৃতের আত্মীয় শিখা সিংহ মহাপাত্র বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির দরজা বন্ধ করার সময় আচমকাই বাড়ির কাঁচা মাটির দেওয়াল তার উপর ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে সিমলাপাল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয় বলে তার দাবি

শুক্রবার সকালে তিলাবনী গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির এক পাশে ভেঙে পড়ে রয়েছে মাটির কাঁচা দেওয়ালের বড় একটি অংশ। স্থানীয় বাসিন্দা মিঠুন পতি বলেন, টানা বৃষ্টির কারণে দেওয়ালটি নরম হয়ে ছিল। তার পরেই আচমকা সেটি ভেঙে পড়ে। অশোকবাবু ছেলেকে নিয়ে ওই কাঁচা বাড়িতেই বাস করতেন। আবাস যোজনায় এখনও তাদের বাড়ি মেলেনি। ফলে কাঁচা মাটির বাড়িতেই বসবাস করতে হচ্ছিল তাদের। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তবে ময়নাতদন্ত হয়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

লক্ষীসাগর পঞ্চায়েতের উপপ্রধান অপর্না দাস বলেন, শুনেছি ওই বৃদ্ধের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের খোঁজ নিয়েছি। বৃষ্টির কারণে গ্রামে যেতে পারিনি। তবে মৃতের নথি সংগ্রহ করে রিপোর্ট ব্লক প্রশাসনে জমা দিয়েছি। বৃষ্টি কমলে অশোক বাবুর বাড়িতে যাব। পঞ্চায়েত পরিবারের সাথে ও পাশে রয়েছে। সরকারি নিয়মে যতটা সাহায্য করা যায় আমরা মৃতের পরিবারকে অবশ্যই তা করব।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি