ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সম্প্রীতি সারা ভারতবর্ষে এক শ্রেণীর মানুষের মধ্যে বহুভাবে প্রভাব ফেলেছে আজকাল- এর ফ্যাশন এবং লাইফ স্টাইল। বিভিন্ন ডিজাইনের পোশাক ছাড়াও আরো অন্যান্য ভাবে নিজের রূপচর্চা এবং নিজেকে আরো ভালো করে জনসমক্ষে সামনে আনার জন্য বহু মানুষ বহু মেকআপ আর্টিস্টদের সম্মুখীন হন। সেই সমস্ত বিভিন্ন স্তরের মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলার ও নখের বিভিন্ন কারুকার্য করা প্রফেশনালদের একই ছাদের তলায় নিয়ে এলো বিউটেক এক্সপো, বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টার প্রাঙ্গণে। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে বহু ধরনের ইভেন্ট ছিল চারিদিকে।

মূলত অল ইন্ডিয়া হেয়ার এন্ড বিউটি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল নজর কাড়ার মত। এই সংস্থার বোর্ড মেম্বার শিল্পী সেন-এর বক্তব্য অনুযায়ী প্রতিবছর তাদের ছাত্রদের হাতে করে শেখানোর পর জনসমক্ষে সামনে তাদের কাজকে তুলে ধরা এবং তাদের প্রমোশন করানো। ঠিক এমনই একটি উদ্দেশ্য নিয়ে তারা একটি র্যাম্প শো-য়ের আয়োজন করেন। উক্তি অনুষ্ঠানে অসাধারণ সমস্ত সাজ সজ্জার জন্য প্রসাধনি শিল্পীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মিতালি দত্ত, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি হন বর্ষা মাইটি ও জয়তা বিশ্বাস। এছাড়াও তারা দ্বিতীয় দিন আয়োজন করেছিলেন একটি মাইথোলজিক্যাল ও পরীক্ষামূলক সব সাজ সজ্জার উপর রাম্প শো যেখানে দেখা যায় মূলত মডেলদের বিভিন্ন মাইথোলজিক্যাল ক্যারেক্টারে সাজ শয্যায় সাজানো হয়। সাধারণ দর্শকদেরও এই পর্বে সাজের নানা খুঁটিনাটি সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দেওয়া হয়।
অনুষ্ঠানে জিনিয়া মুখার্জির সাজে ছিলেন অঙ্কিতা কর সিনহা। রিয়া পালের সাজে শোভা পান শুভ্রা দেবশর্মা। এসিড-আক্রমণে ক্ষতিগ্রস্ত মুখের বাস্তবধর্মী উপস্থাপনার ভাবনা নিয়ে কৌশ্তভ সাহার সাজে ছিলেন শ্রীজনী সাহা। জয়িতা দাস ও ফুলমণি দাস, পরমিতা দাস ও আরোহী দাস, শিল্পী সেন ও কোয়েল বসু এবং প্রিয়া চন্দ্র ও তনু সিংহও অংশ নেন। এছাড়াও মনিকা দাসের সাজে সাথী মণ্ডল, প্রসাধনশিল্পী রাহুল রায়ের সাজে অভিনেত্রী মডেল অদ্রিজা চট্টোপাধ্যায়, চুমকি দত্তের সাজে রিয়া কংসবনিক এবং সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের মাত্র পনেরো মিনিটে করা সাজে শময়িতা রায় নজর কাড়েন। ফিরদৌস জাহান ও স্বীটি শাহ, অনুষ্মিতা বসাক-এর নিপুন দক্ষতায় সেজে ওঠে শরণ্যা মল্লিক একটি ব্রাইডাল আবেশে, মোনালিসা মুখার্জি ও কল্পনা কুণ্ডুর সাজে সিরেলি সাহা এবং মৌ ঘোষ দাসের সাজে মৌমিতা মুখার্জিও অংশ নেন। এ ছাড়াও প্রখ্যাত কলকা বিশেষজ্ঞ রাজা কুন্ডুর উপস্থিত এক আলাদা মাত্রা এনে দেয়। প্রদর্শনীর এই উদ্যোগে দর্শকরা পেশাদারদের কাছ থেকে সাজের কৌশল ও ব্যবহারিক জ্ঞান সরাসরি শেখার সুযোগ পান।











