পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত লালপুর রমনীবালা হাই স্কুলে চাঞ্চল্যকর ঘটনা।
স্কুল চলাকালীন খেলাধুলা করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। মুহূর্তের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।

পরিস্থিতি বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি ওই ছাত্রীকে হারমাডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
কিন্তু এরপরই ঘটে আরও বড় ঘটনা!
একই স্কুলের আরও একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়তে শুরু করে। প্রায় ২০ থেকে ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁদেরও হারমাডি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রীদের পরিবার এবং অভিভাবকদের মধ্যে।
ঘটনার খবর পেয়ে দ্রুত হারমাডি হাসপাতালে পৌঁছান রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা। অসুস্থ ছাত্রীদের পরিবার ও অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি।
পাশাপাশি, বিষয়টি নিয়ে রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা, বলে জানা যাচ্ছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—
কী কারণে লালপুর রমনীবালা হাই স্কুলের একসঙ্গে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লেন?
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের পরই বিষয়টি পরিষ্কার হবে।
একসঙ্গে ২১ ছাত্রী অসুস্থ—লালপুর রমনীবালা হাই স্কুলের এই ঘটনায় এখন গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।











