শুভদীপ মন্ডল বাঁকুড়া:-বিশাখা-আজ ভাদ্র মাসের সংক্রান্তি বিশ্বকর্মা পুজো ও রাঢ়বঙ্গে লোকসংস্কৃতি উৎসব ভাদু পুজো এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে চলছে ভাদু পুজো ও ভাদু জাগরণ উৎসব । আজ সারা রাত্রি ধরে মহিলারা ভাদু জাগরণ উৎসব পালন করবেন।এই উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামে চলে জিলিপির মেলা।

এখানে এক একটি জিলিপির ওজন ৭ থেকে ১০ কেজি পর্যন্ত। অন্যদিকে এই জেলার দক্ষিণ প্রান্তের সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামে চলে জিলিপি উৎসব। এখানেও বড় বড় সাইজের জিলিপি তৈরি হয় এখানে এক একটি জিলিপির ওজন ৩ থেকে ৭ কেজি পর্যন্ত।

গ্রামবাসী রোহিত কর্মকার বলেন এটা আমাদের গ্রামের চিরাচরিত ঐতিহ্য ।এই দিন টির জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ এবং বড় বড় সাইজের জিলিপি বাড়িতে নিয়ে যান। তাছাড়া অনেকেই তাদের আত্মীয় বাড়িতে পাঁচ কেজি থেকে সাত কেজি ওজনের জিলিপি উপহার হিসেবে দিয়ে থাকেন।












