আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে রেল ওভার ব্রিজ থেকে বাইকে যাওয়ার সময় বাইক স্লিপ করে ওভার ব্রিজ থেকে নিচে পরল যুবক! প্রাণে বাঁচলেন বাইক আরোহী!

krishna Saha

Published :

Bardhaman Railway
WhatsApp Channel Join Now

বর্ধমান :- ক্ষণিকের ব্যবধানে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এক বাইক আরোহী!সোমবার বর্ধমানের রেল স্টেশন সংলগ্ন ওভার ব্রিজে বৃষ্টির কারণে বাইক স্লিপ করে নিচে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগ থেকে সালার যাওয়ার পথে ওই ব্যক্তি বাইক নিয়ে রেলওয়ে ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলেন। আচমকা বৃষ্টিতে রাস্তা পিছল হয়ে যাওয়ায় বাইকের চাকা স্লিপ করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডক্টর শ্যামাপ্রসাদ উদ্যান মাঠ সংলগ্ন রেলিংয়ের পাশে ওভার ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা জানান, যদি তিনি রেলিংয়ের মধ্যে পড়তেন তাহলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হতে পারত। তবে ভাগ্যক্রমে তিনি রেলিংয়ের ঠিক পাশেই মাঠের মধ্যে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে আহতকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার পর দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনায় ওভার ব্রিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওভার ব্রিজের দু’পাশের রেলিংয়ের উপরে জাল লাগানো থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রশাসনের কাছে অবিলম্বে রেলিংয়ের উপরে সুরক্ষা জাল লাগানোর দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

See also  ব্যবসায়ী দের নিয়ে পুলিশের বৈঠক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি