আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুরঙ্গের মধ্যে তীব্র জলস্রোতে মারা গেলো ৬ শ্রমিক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। জানা যাচ্ছে,বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ চামোলির পিপলকোটির মায়াপুরে টিএইচডিসি (THDC) জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে শিফট পরিবর্তনের কাজ চলছিল। সেই সময়ই আচমকা প্রবল জলস্রোত সুড়ঙ্গের ভিতরে ঢোকে। সেই সময় অন্তত ২২ জন শ্রমিক ভিতরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বাকিদের আহত অবস্থায় রাতেই উদ্ধার করা হয়েছে।

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি ও সেনা। আধুনিক মেশিন ব্যবহার করে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। পাম্পের সাহায্যে সুড়ঙ্গের ভিতর থেকে জল বের করার কাজও চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় গোপেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

See also  এক ঝলকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি