আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৪৮ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া বারো চাকার লরি উদ্ধার, পুলিশের তৎপরতায় বড় সাফল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না: মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া একটি বারো চাকার লরি উদ্ধার করে বড়সড় সাফল্য পেল রায়না থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির গতিবিধির গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করে দ্রুত অভিযান চালিয়ে হুগলি জেলার মগরা থানা এলাকার চন্দ্রহাটি থেকে লরিটি উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ আগস্ট মধ্যরাতে রায়না থানার অন্তর্গত খালের পুল এলাকার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বারো চাকার লরি চুরি হয়ে যায়। ঘটনার পরদিন গাড়ির মালিক রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে রায়না থানার পুলিশ। তদন্তের অংশ হিসেবে বেলসর ফাঁড়ির ইনচার্জ আশপাশের বিভিন্ন থানার অধীনস্থ রাস্তার ধারে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরি যাওয়া লরিটির গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের।


প্রাপ্ত সূত্রের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করে পুলিশ। অবশেষে হুগলি জেলার মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি এলাকায়, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের নিকটবর্তী স্থান থেকে চুরি যাওয়া বারো চাকার লরিটি উদ্ধার করা হয়।


উদ্ধারের পর লরিটিকে রায়না থানায় নিয়ে আসা হয়েছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া গাড়ি উদ্ধার হওয়ায় পুলিশের তৎপরতা ও তদন্তের প্রশংসা করেছেন স্থানীয়রা। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

See also  কল্যাণী সীমান্তে গুলিবিদ্ধ যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি