আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আন্তর্জাতিক মৈত্রী দিবসে মালয়েশিয়ার সরকারি বিদ্যালয়ের আমন্ত্রণে ভারতের ড. তরুণ পালের আন্তর্জাতিক বক্তৃতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা:আন্তর্জাতিক মৈত্রী দিবস উপলক্ষে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ Sekolah Kebangsaan Tunku Mahmood 2, Kluang, Johor-এর উদ্যোগে এক আন্তর্জাতিক অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। ৩০ জুলাই ২০২৬ অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “Love Our Nation – Connecting Hearts, Celebrating Cultures, Building a Better World”।

এই আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক মানবাধিকার শিক্ষাবিদ ড. তরুণ পাল-কে। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রেরিত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে তাঁকে ২০ মিনিটের ইংরেজি ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়, যেখানে দেশপ্রেম, আন্তর্জাতিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং বৈশ্বিক নাগরিকত্বের গুরুত্ব তুলে ধরার অনুরোধ জানানো হয়।অনুষ্ঠানে মালয়েশিয়া, ভারত, জাপান ও মরক্কোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ড. তরুণ পাল তাঁর বক্তব্যে শিক্ষা, শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং বিশ্ববন্ধুত্বের গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।উল্লেখযোগ্য বিষয় হলো, Sekolah Kebangsaan Tunku Mahmood 2 মালয়েশার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি “Inspiration School”, যা দেশটির অন্যতম আদর্শ সরকারি বিদ্যালয় হিসেবে স্বীকৃত। এই ধরনের বিদ্যালয়গুলো উন্নত শিক্ষার মান, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষতার জন্য অন্যান্য বিদ্যালয়ের কাছে অনুকরণীয় হিসেবে বিবেচিত হয়।মালয়েশায় ৯৫ শতাংশেরও বেশি বিদ্যালয় সরকারি মালিকানাধীন এবং এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়।

আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এই ধরনের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।এই আন্তর্জাতিক আমন্ত্রণ ও বক্তৃতা শুধু ড. তরুণ পালের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্যও একটি গর্বের বিষয়। আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে ভারত-মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন শিক্ষা মহল।

See also  সর্বভারতীয় স্তরের কঠিন পরীক্ষায় সাড়া জাগানো রেজাল্ট বঙ্গতনয়া নিলুফার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি