আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রথযাত্রা কি ভাবে পালন করতে হবে সে বিষয়ে প্রশাসনিক বৈঠক হয়ে গেল জয়নগর থানার উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কয়েকদিন পরে বাঙালির তেরো পার্বণের এক পার্বণ রথযাত্রা।আর এই রথযাত্রাকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে জয়নগর থানা এলাকার তিরিশ টি রথ কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জয়নগর থানা প্রশাসন সোমবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে।

দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জয়নগর থানার নব নিযুক্ত আই সি অমিত হালদার সহ একাধিক পুলিশ আধিকারিকগণ।কিভাবে সরকারি নিয়ম মেনে সুষ্ঠু ভাবে এই রথযাত্রা পালন করতে হবে সে বিষয়ে এদিন আলোকপাত করা হয় উক্ত আলোচনা সভায়।এদিনের সভায় উপস্থিত রথ কমিটির সদস্যরা তাদের রথ নিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা বিস্তারিত তুলে ধরেন।আর জয়নগর থানার পুলিশ প্রশাসনের তরফে সে ক্ষেত্রে কি কি করনীয় তা তাদেরকে জানানো হয়।

See also  জয়নগরে শুরু একাধিক পরিষেবা নিয়ে জনকল্যাণ শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি