আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে নাবালিকা ধর্ষন ও খুনের মূল অভিযুক্ত সহ গ্রেফতার তিন,গঠন হলো সিট,ঘটনাস্থলে তৃনমূল ও সিপিএমের প্রতিনিধি দল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের পর খুনের ঘটনায় মূল অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করলো স্পেশাল টাস্ক ফোর্স।

সোমবার দুপুরে বারুইপুর কাছাড়ি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আনন্দ সর্দার নামে একজনকে। সে এই ঘটনায় মূল অভিযুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বিশেষ তদন্তকারী দল বা সিট। সেইমতো তল্লাশি চালিয়ে আনন্দকে পাকড়াও করতে এসটিএফের সাহায্য নেওয়া হয়।

এনিয়ে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জন। এছাড়া আরও তিনজনকে আটক করা হয়েছে।সোমবার দুপুরে বারুইপুর বাজার থেকে আনন্দ সর্দার নামে যাকে গ্রেপ্তার করা হয়, তাকেই মূল অভিযুক্ত বলে তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে সিট। আনন্দকে জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত, তা জানতে মরিয়া তদন্তকারীরা।বারুইপুরের সূর্যপুরে অশান্তির সূত্রপাত রবিবার সকাল থেকে।

পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সূর্যপুর হাট এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অববোধ করেন, চলে রেল অবরোধও। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে। দ্রুত বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর নির্দেশে বিকেলের মধ্যেই ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। সিটের নেতৃত্বে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত এসপি পিনাকী দত্ত।

আর তার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, নাবালিকার মৃতদেহের ময়নাতদন্তেরপ্রাথমিক রিপোর্ট অনুযায়ী,যৌননির্যাতনের পর ভারী বস্তু দিয়ে মাথায়আঘাত করা হয়েছে। সোমবার দুপুরে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে বারুইপুরের সূর্যপুরে যান কালীঘাট তৃণমূলের তরফে চার নেতানেত্রী।দোলা সেনের নেতৃত্বে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার পৌঁছে যান। সুজন চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে যায় সিপিএমের এক প্রতিনিধিদলও। সকলেই নির্যাতিতার অসহায় পরিবারের তরফে দ্রুত সুবিচারের দাবি তুলেছেন।

See also  প্রেমিক ও তার ভাইকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা বাসন্তির এক সিভিক ভলেন্টিয়ারের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি