আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে রায়না থানায় রক্তদান শিবির, রক্ত দিলেন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, রায়না:- তীব্র গরমের কারণে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেওয়ায় সেই ঘাটতি পূরণের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানার ব্যবস্থাপনায় রায়না থানা চত্বরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।


এই রক্তদান শিবিরে রায়না থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবল, মহিলা কনস্টেবল এবং থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই। শিবিরে সংগৃহীত সমস্ত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়, যাতে প্রয়োজনে অসুস্থ ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় তা ব্যবহার করা যায়।


পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রয়োজনে মানবিক উদ্যোগ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে। রক্তদানই জীবনদান—এই বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

See also  খণ্ডঘোষে ১৬ দফা দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি