নদিয়া: রানাঘাটে জনতার রোসে তৃণমূল কাউন্সিলর। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়দীপ দত্ত ওরফে বগাই কে ঘিরে জনরোষ রানাঘাটে। রানাঘাট চৌরঙ্গী মোড়ে কাউন্সিলর বগাই কে মাথায় টোপর পড়িয়ে, বুকে পোস্টার লাগিয়ে “জেলে বিয়ে করতে যাবে বগাই” লিখে বিক্ষোভ রানাঘাটের কিছু মানুষের। অভিযোগ, ২০২২ সালে তৃনমূলের টিকিটে জয়লাভ করে কাউন্সিলর হন জয়দীপ দত্ত ওরফে বগাই।

অভিযোগ, কাউন্সিলর হওয়ার পর থেকেই প্রমোটিং, জমি কেনা বেচায় তোলাবাজি সহ একাধিক বিষয়ে দুর্নীতিতে নাম জড়ায় এই কাউন্সিলরের। অভিযোগ, সরকার বদলের পর রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সংখ্যা গরিষ্ঠ কাউন্সিলর পদত্যাগ করলেও এখনো পদত্যাগ করেনি এই কাউন্সিলর। সোমবার সন্ধ্যায় রানাঘাটে এই ঘটনার বিষয় জানাতে পেরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বগাইকে উদ্ধার করে। বর্তমানে গ্রেফতার না হলেও অভিযুক্ত কাউন্সিলর কে আটক করেছে পুলিশ। যদিও এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে রানাঘাট শহর বিজেপি নেতা শুভঙ্কর সাহা বলেন, এই ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষ। কারণ এই তৃণমূল কাউন্সিলর যা দুর্নীতি করেছে তার বহিঃপ্রকাশ ঘটছে। এই ঘটনার সঙ্গে কোন বিজেপি কর্মী কিংবা সমর্থক জড়িত নয়। তার কারণ আমাদের রাজ্য সভাপতি স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা এই নীতিকে কখনোই বিশ্বাস করিনা। আইন আইনের মতো চলবে। দুর্নীতির অভিযোগ থাকলে প্রশাসনের উপর তুলে দিতে হবে। আর যদি কোন বিজেপি নেতা কিংবা কর্মী এই ঘটনায় যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।








