আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অবিশ্বাস্য কিন্তু সত্যি! আয়ারল্যান্ডের কাছে ৩৪ রানে হারল ভারত!

krishna Saha

Published :

Cricket
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু: ক্রিকেট ইতিহাসে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এই প্রথম শক্তিশালী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিল আয়ারল্যান্ড। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়ে রূপকথার এক জয় উদ্‌যাপন করল আইরিশরা।

ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে মাত্র ১৪৮ রানেই অল-আউট হয়ে যায় ভারত।

আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। এই ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

See also  ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, দলে নতুন মুখ বৈভব সূর্যবংশী ও প্রিন্স যাদব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি