আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, দলে নতুন মুখ বৈভব সূর্যবংশী ও প্রিন্স যাদব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

স্পোর্টস ডেস্ক:- ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করা হয়েছে। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবর্তে দায়িত্ব পাচ্ছেন তিনি।

সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদবের অফ-ফর্ম এবং ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করতে না পারাই এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। সেই প্রেক্ষিতেই নেতৃত্বে পরিবর্তনের পথে হাঁটে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে, আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে শ্রেয়স আইয়ারের। প্রতিযোগিতায় তিনি ৫৫.২৩ গড় এবং ১৬৮.৮১ স্ট্রাইক রেটে মোট ৪৯৮ রান করে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে ভারতীয় টি-টোয়েন্টি দল নতুন দিশা পাবে বলেই আশাবাদী ক্রিকেট মহল।

এবারের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ বৈভব সূর্যবংশী এবং প্রিন্স যাদব। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন প্রতিভাবান বৈভব সূর্যবংশী, যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং প্রিন্স যাদব।

ভারতীয় টি-টোয়েন্টি দলের এই রদবদলকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নতুন নেতৃত্বে দল কতটা সফল হয়, সেদিকেই এখন নজর থাকবে সমর্থকদের।

See also  সোনামুখী বিধান সভার ধানশিমলা TMC উদ্যোগে " মহিলা ফুটবল খেলা "কে সামনে রেখে দিদিকে বলো কর্মসূচি পালন করা হলো ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি