আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে

krishna Saha

Published :

Anti-Drug Day
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর:- আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন বারুইপুর পুলিশ জেলার।শুক্রবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানা ও ইউনিটে একযোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।

মাদক ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পুলিশের এই উদ্যোগে জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।এদিন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। তারা পথে নেমে সাধারণ মানুষকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করে। “নেশা ছাড়ো, জীবন গড়ো” – এই বার্তা নিয়ে পড়ুয়ারা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেয় মাদকবিরোধী শপথ।

মাদক শুধু একটি জীবন নয়, একটি পরিবারের স্বপ্ন ও সমাজের ভবিষ্যৎও শেষ করে দেয়। মাদক পাচার সংক্রান্ত যেকোনো তথ্য গোপনে জানাতে “মানস পোর্টাল “অথবা হেল্প৷ লাইন নম্বর ১৯৩৩-এ যোগাযোগ করতে ও বলা হয়।

See also  "থাইরোগ্লোসার সিস্ট"গলার ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সফল শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিংহোমের চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন এক যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি