আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারত আবার পাকিস্তান কে হারালো হকিতে; ইতিহাস বদলায়, কিন্তু ভারতের জেতার রেকর্ড নয়!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু: লন্ডনের ঐতিহ্যবাহী লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে অনুষ্ঠিত এফআইএইচ প্রো লিগের (FIH Pro League) একটি চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারতীয় পুরুষ হকি দল। খেলার শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পান ক্রীড়াপ্রেমীরা।

মাঠের প্রতিটি মুহূর্তেই ছিল টানটান উত্তেজনা। তবে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় পাকিস্তানের আক্রমণ রুখে দিয়ে ৪-৩ গোলের ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। এই রুদ্ধশ্বাস জয়ের ফলে আন্তর্জাতিক হকির আঙিনায় পাকিস্তানের বিরুদ্ধে গত ১০ বছর ধরে অপরাজিত থাকার গৌরবময় রেকর্ডটি সগর্বে অক্ষুণ্ণ রাখল নীল জার্সিধারীরা।

একই সাথে এই ম্যাচ থেকে অত্যন্ত মূল্যবান ৩ পয়েন্ট অর্জন করে ভারত এফআইএইচ প্রো লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠে এসেছে। ভারতের এই দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের হকি ভক্তরা।

See also  বুমরাহকে টপকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ঐতিহাসিক কৃতিত্ব বরুণ চক্রবর্তীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি