আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

‘Nationwide Mega Agriculture Credit Outreach Programme’-এ কৃষি ঋণ ও SHG-র বিশেষ সুবিধার উপর জোর Writing

কৃষ্ণ সাহা: কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হল “Nationwide Mega Agriculture Credit Outreach Programme”। শনিবার অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে কৃষি ঋণ, স্বনির্ভর গোষ্ঠী (SHG)-র জন্য বিশেষ ঋণ সুবিধা এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


ব্যাংক সূত্রে জানা গিয়েছে, কৃষকদের কৃষিকাজের সম্প্রসারণ, কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পরিকাঠামোর উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোগকে উৎসাহিত করতে একাধিক ঋণ প্রকল্পের সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির জন্য ব্যাংকের বিভিন্ন প্রকল্প সম্পর্কেও উপস্থিতদের অবহিত করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ব্যাংক আধিকারিকরা জানান, SHG-NRLM প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। মহিলাদের নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধার বিষয়েও এদিন বিস্তারিত তথ্য প্রদান করা হয়।


এছাড়াও ঋণ গ্রহণের পদ্ধতি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের আধিকারিকরা।
আয়োজকদের দাবি, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি কৃষক ও গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে তা বিশেষ সহায়ক হবে বলেও তাঁরা আশাবাদী।

See also  ক্যানসার রোগের সঙ্গে লড়াই চালিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ সওয়া ছাত্রী সামিনা কে সম্বর্ধনা জানালেন পুলিশ ও প্রশাসনের কর্তারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি