আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এক কৃষকের চেষ্টায় রক্ষা পেল মানসিক ভারসাম্য হীন এক মহিলা কুলতলিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি :- কুলতলিতে এক কৃষকের তৎপরতায় নির্যাতনের হাত থেকে রক্ষা পেলেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরেই এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।অভিযোগ, এলাকারই যুবক ফরেজ গাজী তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে জোর করে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে।

 

 

 

মহিলার চিৎকার শুনতে পান স্থানীয় কৃষক জ্যোতিষ নস্কর। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করেন।পরে তিনিই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন।আর তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্ত ফরেজ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দাদের দাবি, জ্যোতিষ নস্করের এই সাহসী ভূমিকা প্রশংসনীয়।

 

 

 

চাষবাসের পাশাপাশি তিনি শিশুদের জন্য একটি স্কুলও চালান। তাঁর মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষ।ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

See also  পরপর চারদিনে সুন্দরবনে চারজন বাঘে আক্রান্ত, মৃত তিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি