আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নদীতে তলিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র রাজবীর, লক্ষ্মীপুরে শোকের ছায়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি:- অত্যন্ত মর্মান্তিক এক ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। লক্ষ্মীপুর জোড়া মন্দির এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজবীর কুন্ডু (রাজিব কুন্ডু), বয়স মাত্র ১৫ বছর, গতকাল নদীতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। সে স্থানীয় St. Paul’s School-এর দশম শ্রেণির ছাত্র ছিল। জানা গিয়েছে, গৈতানপুর-চরমোনার ফরেস্ট সংলগ্ন নদীভাঙন এলাকার কাছে নদীর ধারে যাওয়ার সময় আচমকাই পা পিছলে নদীতে পড়ে যায় রাজবীর। মুহূর্তের মধ্যেই প্রবল স্রোতে তলিয়ে যায় সে। ঘটনার পর থেকেই স্থানীয় মানুষজন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। সারাদিন খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান মেলেনি। আজও উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা নদী ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

 

 

 

 

এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অল্প বয়সে এক কিশোরের এমন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ভেঙে পড়েছে পরিবার-পরিজন। প্রতিবেশীদের কথায়, রাজবীর ছিল অত্যন্ত শান্ত ও মেধাবী ছাত্র। ভবিষ্যৎ নিয়ে তার ছিল অনেক স্বপ্ন। স্থানীয়দের একাংশের দাবি, নদীভাঙন এলাকা অত্যন্ত বিপজ্জনক হলেও সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেই। বর্ষার সময় নদীর স্রোত ও মাটির ধস আরও ভয়াবহ আকার নেয়। তাই প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবিও উঠেছে।

 

 

 

এদিকে সমাজের সকলের কাছে আবেদন জানানো হয়েছে, শিশু ও কিশোরদের নদীভাঙন বা বিপজ্জনক জলাশয় এলাকায় একা যেতে না দেওয়ার জন্য। সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে রাজবীরের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সন্ধান কামনা করছেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছেন।

See also  সাত সকালে বাড়ির মধ্যে চললো গুলি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি