আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুদিনের অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত করণ শিবির হয়ে গেল জয়নগর মজিলপুর পৌরসভায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পরে জোর গতিতে সরকারি দপ্তরে কাজ চলছে।আর সরকারি নিয়ম মেনে মঙ্গলবার ও বুধবার জয়নগর মজিলপুর পৌরসভার অফিসে অন্নপূর্ণা যোজনার নাম অন্তর্ভুক্ত করণ শিবির হয়ে গেল।দুদিনের এই শিবিরে উপভোক্তারা আধার কার্ডের জেরক্স,ভোটের কার্ডের জেরক্স, ব্যংকের পাশ বই এর ১ ম পাতা জেরক্স, এক কপি ছবি ও মোবাইল নং জমা করেন লাইন দিয়ে।

 

 

 

পৌরসভা সূত্রে জানা গেল,জয়নগর মজিলপুর পৌরসভায় ৭৪৩২ জন উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হিসাবে বর্তমানে রয়েছেন।দুদিনের এই কাজে পৌরসভার কর্মীদের সাথে উপভোক্তাদের সহায়তায় উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল সহ একাধিক কাউন্সিলার ও স্থানীয় বিজেপির বহু কর্মীগন।

See also  ভোটের আগে বড় সিদ্ধান্ত! হুমায়ুন কবীরকে ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি