আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পেট্রোল ডিজেল,রান্নার গ্যাসের দাম বৃদ্ধি,হকার উচ্ছেদের বিরুদ্ধে জয়নগরে এস ইউ সির বিক্ষোভ মিছিল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :পেট্রোল ডিজেল,রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি,হকার উচ্ছেদ সহ একাধিক দাবিকে সামনে রেখে জয়নগরে এস ইউ সি আই এর বিক্ষোভ মিছিল হয়ে গেল।এদিন জয়নগর টাউন হল থেকে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

 

 

এ দিনের এই মিছিলে নেতৃত্ব দেন এস ইউ সি আই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ডা : তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার, প্রাক্তন বিধায়ক অধ্যাপক তরুণ কান্তি নস্কর সহ রাজ্য কমিটির সমস্ত সদস্যবৃন্দ। পেট্রোল ডিজেলের বারবার মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, স্টেশানে স্টেশানে হকার উচ্ছেদ,নাগরিকত্ব হরণ, সরকারি কর্মচারীদের মতপ্রকাশের অধিকার হরণ প্রভৃতির বিরুদ্ধে এদিনের এই প্রতিবাদ সংগঠিত হয়।

 

 

এদিন স্টেশন মোড়ে সংক্ষিপ্ত পথসভায় চণ্ডীদাস ভট্টাচার্য সম্প্রতি জয়নগর মজিলপুর স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে সংগ্রামী হকারদের অভিনন্দন জানান।এদিনের এই বিক্ষোভ মিছিলে ৭০০ র বেশি মানুষ অংশ দেন।রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদের এই আন্দোলন বজায় থাকবে বলে এদিন জানা গেল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি