আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রামনবমী উৎসব ও কল্যান কমিটির উদ্যোগে জয়নগরে হয়ে গেল একাধিক প্রতিযোগিতা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রবিবার জয়নগর রাধাবল্লভতলার দোল মন্দিরে রামনবমী উৎসব ও কল্যাণ কমিটির উদ্যোগে তিনটি বিভাগে অংকন প্রতিযোগিতা, দুটি বিভাগে নৃত্য প্রতিযোগিতা ও জয়নগর মজিলপুর পৌরসভার

 

 

 

এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ তিনজন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা দেওয়া হয় এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অস্টম স্নানাধিকারী মৈনাক চক্রবর্তী ও উচ্চ মাধ্যমিকে দশম স্নানাধিকারী অরিত্র প্রামানিককে ( দুজনেই মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের ছাত্র)।

 

 

 

এছাড়া রাত্রী কালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এলাকার শিল্পীরা।আর এদিনের সারাদিনের এই অনুষ্ঠানে এলাকার বহু ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

See also  সড়ক দুর্ঘটনায় আটকে পড়া দুই NEET পরীক্ষার্থীকে সময়মতো কেন্দ্রে পৌঁছে দিল বর্ধমান ট্রাফিক পুলিশ, মানবিক ভূমিকায় প্রশংসার ঝড়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি