আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভগ্নপ্রায় ঐতিহ্যের ছবি স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ে কলেজ পরিদর্শনে বিজেপি নেতৃত্ব, শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ :-খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলে অবস্থিত স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরেই অবহেলা ও পরিকাঠামোগত সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ। ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী ও দানবীর রাসবিহারী ঘোষ -এর আদর্শকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয় ২০১০ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে গড়ে ওঠে। পরবর্তীতে এটি ইউনিভার্সিটি অফ বর্ধমান-এর অধিভুক্ত কলেজ হিসেবে পথচলা শুরু করে।

 

 

শুক্রবার কলেজটি পরিদর্শনে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। পরিদর্শন শেষে বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সদস্য রাজর্ষি হাজরা জানান, খণ্ডঘোষ বিধানসভা এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বর্তমানে সেখানে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। যে প্রতিষ্ঠান একসময় এলাকার গর্ব হওয়ার কথা ছিল, তা আজ অবহেলার শিকার। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হওয়া উচিত এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি।

 

পাশাপাশি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের কলেজমুখী করতে প্রয়োজন হলে সচেতনতামূলক কর্মসূচি ও ক্যাম্পাসিংয়ের উদ্যোগ নেওয়ার কথাও জানান বিজেপি নেতৃত্বরা। স্থানীয় স্তরে এই ঐতিহ্যবাহী কলেজের পরিকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ ফেরানোর দাবিও ওঠে তাদের তরফে।

See also  ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুল ক্যাম্পাস উন্নয়ন প্রকল্প: কুকুরের কামড়ের পর শিক্ষকদের দায়িত্বশীলতার অভাব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি