আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘোড়ানাশে ধর্মরাজ ঠাকুরের গাজনে ভাঁড়াল নৃত্যে মুগ্ধ ভক্তদের ভিড়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কাটোয়া :-কাটোয়ার ঘোড়ানাশ গ্রামে বাবা ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসবকে কেন্দ্র করে উৎসবের আবহ তুঙ্গে। শনিবার অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভাঁড়াল নৃত্য, যা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর চলছে পূজা। সকাল থেকেই ঢাকের তালে শুরু হয় ভাঁড়াল নৃত্য। সন্ন্যাসীদের বিশেষ সাজে, গভীর ভক্তি ও উদ্দীপনার সঙ্গে পরিবেশিত এই নৃত্য দর্শকদের মুগ্ধ করছে।

 

 

গ্রামের চারিদিকে এখন উৎসবের রঙ—আলোয় সেজে উঠেছে গোটা এলাকা, তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ। প্রাচীন এই গাজন উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের আবেগ ও বিশ্বাসের প্রকাশ স্পষ্ট।
প্রতি বছরই এই সময় ঘোড়ানাশ গ্রাম লোকসংস্কৃতি ও ভক্তির এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়।

See also  বাঘাসন অঞ্চলের পক্ষ থেকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালিত হলো রামনবমী শোভাযাত্রা মালডাঙ্গায়।।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি