আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফারহা খানের রাঁধুনির বেতন মাসিক এক লক্ষ টাকার বেশি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলিউডের হাই-প্রোফাইল পার্টি হোক বা শ্যুটিং সেট— ফারহা খানের ছায়াসঙ্গী হিসেবে এখন যাঁকে প্রায়ই দেখা যায়, তিনি হলেন বিহারের লাল দিলীপ মুখিয়া। এক সময় বিহারের দ্বারভাঙ্গা জেলার এক অখ্যাত গ্রামে মাঠে কাজ করতেন তিনি। আজ তিনি বলিউডের জনপ্রিয়তম রাঁধুনিদের একজন। কেবল রান্নাই নয়, নিজের অমায়িক ব্যবহার আর সারল্য দিয়ে দিলীপ এখন কোটি কোটি মানুষের প্রিয় ‘সোশ্যাল মিডিয়া স্টার’। ২০০৩ সালে সবিতার সঙ্গে গাঁটছড়া বাঁধা দিলীপের সংসারে রয়েছে তিন ছেলে। প্রায় এক দশক আগে ভাগ্যান্বেষণে মুম্বইয়ে পা রেখেছিলেন তিনি। শুরুতে ছোটখাটো কাজ বা বিভিন্ন বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করলেও বছর দশেক আগে তাঁর ভাগ্য খোলে। সুযোগ পান ফারহা খানের বাড়িতে কাজ করার। গত ১০ বছরে দিলীপ আর পাঁচজন কর্মীর মতো নন, বরং ফারহার পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছেন।

বছর খানেক আগে ফারহা খান যখন ইউটিউব চ্যানেল শুরু করেন, তখন দিলীপকে তিনি ক্যামেরার সামনে নিয়ে আসেন। তারকাদের বাড়ি ঘুরে দেখানো হোক বা তাঁদের প্রিয় খাবারের রেসিপি শেয়ার করা— ফারহার সব ভ্লগেই এখন দিলীপের উজ্জ্বল উপস্থিতি। এমনকি, বড় বড় তারকাদের সঙ্গে শ্যুটিং সেটেও এখন নিয়মিত যাতায়াত তাঁর। এক
সময়ের দিনমজুর দিলীপের মাসিক আয় এখন ১ লক্ষ টাকারও বেশি। ফারহা খান মজা করে একবার জানিয়েছিলেন, ১ লক্ষ টাকার অভিনয়ের অফারও দিলীপ ফিরিয়ে দিয়েছেন কারণ তাঁর কাছে এখন সেই অঙ্কটি কম মনে হয়। শুধু তাই নয়, শোনা যায় দিলীপ এখন একটি বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়িরও মালিক।

See also  সাংসদ,বিধায়ক সহ অন্যান্য দের উপস্থিতিতে মহান বিপ্লবী রাসবিহারী বসুর জন্মবার্ষিকী উদযাপন তাঁর নিজের জন্মভিটায়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি