আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাউল গানে শান্তিপূর্ণ ভোটের বার্তা, ২৩ জেলা ঘুরে নজির ড. স্বপন দত্ত বাউলের

krishna Saha

Published :

বাউল গানে শান্তিপূর্ণ ভোটের বার্তা, ২৩ জেলা ঘুরে নজির ড. স্বপন দত্ত বাউলের
WhatsApp Channel Join Now

প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে ভোট সচেতনতায় অনন্য উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী তথা রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত এই শিল্পী নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে রাজ্যের ২৩টি জেলা ঘুরে ঘুরে শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও হিংসামুক্ত ভোটদানের বার্তা ছড়িয়ে চলেছেন।

বাউল গানের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন— নিজের ভোট নিজে দিন, শান্তি ভঙ্গ করবেন না, ধর্ম-জাতির বিভেদে না জড়িয়ে অবাধ ও পক্ষপাতহীন ভোটে অংশ নিন। তাঁর কথায়, “দুর্গাপূজা বা ঈদের মতো ভোটও বাঙালির বড় উৎসব। তাই প্রাণহানি মুক্ত নির্বাচন হওয়া দরকার, ভোটে যেন কোনও মায়ের কোল শূন্য না হয়।”

ড. স্বপন দত্ত বাউল জানান, বাউল গান গেয়ে ভিক্ষা করে যাতায়াত খরচ ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে তিনি এই প্রচার চালিয়ে যাচ্ছেন। অনেক দিন দুমুঠো খাবারও জোটেনি, তবুও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজ করে চলেছেন। শত বাধা ও কষ্ট সত্ত্বেও মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে পেরে তিনি আপ্লুত।

তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ভোট সচেতনতার এমন অভিনব প্রয়াসে বহু মানুষের সমর্থন ও আশীর্বাদ পেয়েছেন বলে জানিয়েছেন এই বাউল শিল্পী।

See also  পরীক্ষা পদ্ধতির বিরোধিতা করে অবস্থান-বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং ছাত্রদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি