আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রহমত নগর এলাকায় আতঙ্ক, ভাঙা গাড়ি নিয়েই থানায় অভিযোগ দায়ের

krishna Saha

Published :

Panic Grips Rahmat Nagar Area; Complaint Filed at Police Station with the Wrecked Vehicle
WhatsApp Channel Join Now

আসানসোল :-ভোটের আবহে উত্তপ্ত আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল -এর গাড়িতে হামলার অভিযোগ উঠল। ইট-পাটকেল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে।

 

ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণের রহমত নগর এলাকায়। অভিযোগ, আচমকা প্রার্থীর গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই হামলার পর ভাঙা গাড়ি নিয়েই হিরাপুর থানায় পৌঁছন অগ্নিমিত্রা পাল। সেখানে গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

 

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচনের মধ্যে এমন ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।

See also  বর্ধমানেই সরকারি আবাসনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ! তিনটি ফ্লাটে তালা ভেঙে চুড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি