আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নকল নথি বানিয়ে দিয়ে যাঁরা অনুপ্রবেশকারীদের সাহায্য করেছেে তাঁদের সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে -পূর্বস্থলী থেকে কড়া হুঁশিয়ারি মোদির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নকল নথি বানিয়ে দিয়ে যাঁরা অনুপ্রবেশকারীদের সাহায্য করেছেে তাঁদের সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে -পূর্বস্থলী থেকে কড়া হুঁশিয়ারি মোদির

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১১ এপ্রিল

পরিবর্তন ঘটানোর জন্য তৈরি হয়ে আছে বাংলা। বাংলাতেও বিজেপি জয়ের দিকে এগোচ্ছে।বিজেপি বাংলার ক্ষমতায় এলে তৃণমূলের প্রতিটা গুণ্ডা,প্রতিটা সিন্ডিকেট এবং প্রতিটা দুর্নীতিগ্রস্ত বিধায়ক ও মন্ত্রীদের আইন মাফিক হিসাব হবে। শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রচার সভা থেকে তৃণমূলকে উদ্দেশ্য করে এমনই হাড়কাঁপানো হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একই সঙ্গে তিনি জানিয়ে দেন,অনুপ্রবেশকারীদের ভারত থেকে খেদিয়ে দেওয়া হবে। আর যাঁরা নকল নথি তৈরি করে দিয়ে অনুপ্রবেশকারীদের সাহায্য করেছে,তাঁদেরও সহ লুটেরা এবং অত্যাচারীদেরও পুরো হিসাব হবে।

 

 

 

এদিন পূর্বস্থলীর নিরবাচনী জনসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী আগোগোড়াই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান।শুক্রবার বঙ্গ বিজেপির প্রকাশ ঘোষণা পত্রে যে ছয়টি গ্যারান্টি দিয়েছে সেগুলির সবই পূরণ করা হবে। তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজকে হঠিয়ে দিয়ে ভরসায বদল ঘটনা হবে।।এটা মোদির গ্যারান্টি। বঙ্গ বিজেপি তাদের দেওয়া গ্যারান্টি কি ভাবে পূরণ করবে তার ব্যাখ্যা দিতে গিয়ে মোদি বলেন,“বিজেপি সরকারে এসে ভ্রষ্টাচার এবং আইনি ব্যবস্থা নিয়ে হোয়াইট পেপার জারি করবে। নির্মম তৃণমূল সরকারের ১৫ বছরের পুরো হিসাব হবে। যাঁরা দাঙ্গায় এবং রাজনৈতিক হিংসায় জড়িত হচ্ছে,তাঁদেরও বিচার হবে। রাজনৈতিক হিংসার বিচারের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে বিচার কমিশন বানানো হবে।বিজেপির রাজত্বে গ্রামের ভূমি দপ্তরের অফিস থেকে শুরু করে নবান্ন সচিবালয় পর্যন্ত ভয় মুক্ত স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা হবে।এতে পুলিশ ব্যবস্থাও দক্ষ ও সঠিক থাকবে।সিন্ডিকেটের জায়গায় প্রতিটা কাজে ওপেন টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে।

 

 

মোদি আরো বলেন,আপনারা দেখতে পাচ্ছেন বালি খাদান দখলের জন্য তৃণমূলের পোষা লোকেরা নিজেদের মধ্যে লড়াই করে। কাটোয়ায় যে ব্লাস্ট হয়েছিল তার পেছনে আসল খেলা কি রয়েছে সেটা আপনারা সকলেই ভালোভাবে জানেন।বিজেপি সরকার এমন সমস্ত অপরাধ রোখার জন্য শক্তিশালী আইনি পদক্ষেপ নেবে। টিএমসির ১৫ বছরের রাজত্বে বাংলার প্রতিটি নাগরিককে শুধুমাত্র ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে। এবারের ভোট এই ভয়ের নিষ্পত্তি ঘটনো ভোট। তৃণমূলের ভয় মুক্ত এবং বিজেপির ভরসায় যুক্ত বাংলা আমাদের বানাতে হবে, এটাই আমাদের প্রথম কাজ হবে।মনে রাখবেন ভয় আউট, ভরসা ইন।

See also  পানীয় জলের দূর্ভোগে ক্ষুব্দ গ্রামের মানুষ

 

 

তৃণমূল সরকারকে নিশানা করে মোদি বলেন,
বাংলার কাছে বন্দর আছে ,দীর্ঘ সমুদ্র তট আছে, পাহাড় আছে, এত চাষযোগ্য জমি আছে, ঘন জঙ্গল আছে, বাংলার সামর্থ্য কারুর থেকে কম নয়।কম আছে শুধু সুশাসনের ,নিয়তের কমতি আছে। বর্ধমানকে ধানের কৌটো বলা হয়।।এই জেলার পরিচয় পাটের ক্ষেত্রেও রয়েছে।। এখানকার সীতাভোগ ও মিহিদারা সুগন্ধ দুনিয়ায় জুড়ে ছড়িয়ে রয়েছে।বর্ধমানের আলু চাষিদের দুর্দশার প্রসঙ্গ সামনে এনে নরেন্দ্র মোদি বলেন,নির্মম তৃণমূল সরকার ধোঁকা দিয়ে এখানকার আলু চাষিদের বরবাদ করে দিয়েছে। এমএসপি-তে আলু কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজকে কৃষকদের আলু পচছে। প্রত্যেকটা কৃষক একই অবস্থায় রয়েছে। এটা চলবে না। বাংলা চুপ থাকবেনা। বঙ্গ বিজেপি কৃষকদের জন্য অনেক বড় ঘোষণা করেছে। বাংলা বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের ডবল ইঞ্জিন সরকারের ডবল বেনিফিট মিলবে। বাংলার কৃষকদের পিএম কৃষক সম্মান নিধির ৯ হাজার টাকা মিলবে। ৬০০০ কেন্দ্রের এবং ৩০০০ বাংলার বিজেপি সরকার দেবে। আলু চিপস এবং অন্য কৃষি বিষয়ের উদ্যোগের প্রশিক্ষণ দেয়া হবে।বাংলার ধান চাষিদের ৩১ টাকা এমএসপি দেওয়ার ঘোষণাও করা হয়েছে। বাংলার পাট ক্ষেত এবং পাট শিল্পের গৌরব কে পুনঃস্থাপন করা হবে। ২০১৪ সালের আগে কেন্দ্রে যখন টিএমসির সমর্থন নিয়ে সরকার চলতো, তখন পাটের দাম ২৪০০ টাকারও কম। আজ পাটের সমর্থন মূল্য সাড়ে পাঁচ হাজারেরও বেশি।।অর্থাৎ ডবল হয়েছে।প্রধামন্তী এও জানান,বর্ধমানের ৩ লাখের ওপর ছোট চাষীদের বিজেপি সরকার পিএম সন্মানীধির মাধ্যমে অর্থ সাহায্য করছে। এখনো পর্যন্ত বর্ধমানের কৃষকদের খাতায় ৮০০ কোটি টাকার বেশি জমা হয়েছে।

 

 

 

পূর্বস্থলীর জনসভায় মানুষের ভিড় দেখে আপ্লুত মোদি বলেন,বিজেপর প্রতি বাংলার জনতার প্রেম দেখে টিএমসি প্যানিক মুডে এসে গেছে ।তৃণমূল আপনাদের একের পর এক মিথ্যা কথা বলছে। তৃণমূল বলছে বিজেপি এলে সব যোজনা বন্ধ হয়ে যাবে। সভায় উপস্থিথ মানুষজনকে আশ্বস্ত করে
প্রধানমন্ত্রী বলেন,আপনারা লিখে রাখুন ,সত্যিটা হলে বিজেপি কিছুই বন্ধ করবে না। বিজেপি শুধু এদের দুর্নীতির দোকান বন্ধ করবে। এদের লুট বন্ধ করবে। আমি বাংলার বোন ও বেটিদের ভরসা দিতে এসেছি , বঙ্গ বিজেপি বোনেদের প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। আরো অনেক ঘোষণা আছে।সেসব তো আমরা করবই। তার থেকেও বড় কথা হল ,বিজেপির শাসনকালে বাংলার সব বোন বেটিরা বিনা ভয়ে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আসা-যাওয়া করতে পারবে। বিজেপির সরকার মানে মহিলাদের সুরক্ষার পূর্ণ ভরসা। এটাই নির্মম তৃণমূল সরকার ও বিজেপি সরকারের মধ্যে সবথেকে বড় পার্থক্য।

See also  রেল লাইনের ধারে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় এক ব্যক্তিকে

 

 

 

মোদি ঘোষণা করেন,বিজেপি এখানে (বঙ্গে)এমন উদ্যোগ নেমে যাতে লাখো যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদ পূরণের ব্যবস্থা করা হবে। অন্য রাজ্যের মত বাংলাতেও রোজগার মেলার আয়োজন করা হবে। মোদি বলেন আমি গ্যারান্টি দিচ্ছি,পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন লাভ করবেধ। তৃণমূল সরকার এখানে কেন্দ্রের অনেক প্রকল্পে ব্রেক লাগিয়ে রেখেছে।৪ মে-র পর এখানে বিজেবি সরকার গঠন হওয়ার সাথে সাথে কেন্দ্রের সমস্ত প্রকল্প চালু হবে।মতুয়া,নমশূদ্র এবং শরণার্থী পরিবার গুলিকে আশ্বস্ত করে মোদী বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর সি এ এ মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি