আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

টাকা ধার পরিশোধ নিয়ে মারপিটের ঘটনায় গ্রেফতার দুই জয়নগরে

krishna Saha

Published :

টাকা ধার পরিশোধ নিয়ে মারপিটের ঘটনায় গ্রেফতার দুই জয়নগরে
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : টাকা পয়সা ধার নিয়ে পরিশোধ করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গ্রেফতার এক জয়নগরে।বুধবার জয়নগর থানার বহড়ু হাসিমপুর এলাকায় আবু হাসান সেখের সাথে সাদ্দাম খান ও ফজলু গাজীর মধ্যে টাকা পরিশোধ নিয়ে প্রথমে বচসা ও পরে মারপিটের ঘটনা ঘটে।আর এই ঘটনায় গুরুতর আহত হয় আবু হাসান সেখ।তাকে ওই দিনই জয়নগরের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়।আর সেখানেই বৃহস্পতিবার সে মারা যায়।

 

আর এরপরে মৃতের পরিবারের তরফে জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জয়নগর থানার বহড়ু হাসিমপুরের বাড়ি থেকে সাদ্দাম খান ও ফজলু গাজীকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।আর মৃত আবু হাসান সেখের দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জয়নগর থানা থেকে।

Two Arrested in Jaynagar Over Brawl Regarding Loan Repayment

 

আর ধৃত সাদ্দাম খান ও ফজলু গাজীকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদেরকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার তদন্তকারী পুলিশ আধিকারিক আদালতের কাছে।ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।

See also  কেন্দ্রীয় সরকারের পাশাপাশি লকডাউন নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি রাজ্যের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি