আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইমাম-মুয়াজ্জিন সম্মেলনে আইনজীবী সেল গঠনের ঘোষণা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন। খণ্ডঘোষ এলাকার প্রায় ২০০টি মসজিদের ইমাম এবং আশপাশের জেলা থেকে আসা বিপুল সংখ্যক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নিজামুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী আমজাদ হোসেন এবং খণ্ডঘোষের বিদায়ী বিধায়ক ও বর্তমান তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা দারুল উলুমের কার্যকরী সম্পাদক হাজী মাওলানা আশরাফ আলী, পূর্ব বর্ধমান জেলা চেয়ারম্যান এরশাদ সাহেব, সভাপতি হাফেজ সদরুল আলম এবং সহ-সভাপতি হাফেজ ওয়াজেদ। আইনজীবী ফারহান মুরসালিন এসআইআর সংক্রান্ত বিষয়ে ইমামদের পাশে থাকার আশ্বাস দেন।

সম্মেলনে এসআইআর এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় ইমামদের আইনি সহায়তা দেওয়ার জন্য একটি আইনজীবী সেল গঠনের ঘোষণা করা হয়।

সংগঠনের রাজ্য সভাপতি নিজামুদ্দিন বিশ্বাস জানান, ইমামদের মানোন্নয়ন এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন।সম্মেলনে উপস্থিত সকলেই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়ে পূর্ব বর্ধমান জেলা কমিটির ঘোষণাও করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত পরিবেশ।

See also  বাঁশ নিয়ে প্রতিবেশীর সাথে মারপিটের অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি