আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাম নবমীর মিছিলে অস্ত্রের ঝলকানি, মালদহে বিতর্ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাম নবমী উপলক্ষে মালদহের ইংলিশ বাজারে অনুষ্ঠিত মিছিলে অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। Ram Navami-র এই শোভাযাত্রায় রামদা, হাঁসুয়া ও কাটারির মতো ধারালো অস্ত্র হাতে নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় বহু অংশগ্রহণকারীকে। এমনকি মিছিল চলাকালীন অস্ত্র ঘুরিয়ে প্রদর্শনের ঘটনাও নজরে আসে।

ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে মিছিলের সূচনা হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই শোভাযাত্রা অতিক্রম করে, যার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ জেলা বিজেপির একাধিক নেতা। তাঁদের উপস্থিতিতেই অস্ত্র হাতে এই প্রদর্শনী হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

See also  বর্ষার রাখি বন্ধনে ইলিশ-পমফ্রেটের লড়াই, বরিশাল থেকে বর্ধমানের বাজারে সোনালি ঝলক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি