আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান শহরে বহুতলে ফ্লাটে বিধ্বংসী আগুন, অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়াল বাসিন্দারা।বহুতলে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকার সেন্ট জেভিয়ার্স রোডের বালাজি হাউসিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লেগে যায়।

দমকল সূত্রে জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি বর্ধমান থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগার সময় ফ্ল্যাটের বেশ কয়েকজন বাসিন্দা ঘরের মধ্যে আটকে পড়েন। তবে সাহসিকতার পরিচয় দিয়ে আবাসনের অন্যান্য বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা আবাসনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।

বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষকসেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে

See also  কালীকথায় মেতে উঠলেন অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি