আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাঘাসন অঞ্চলের পক্ষ থেকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালিত হলো রামনবমী শোভাযাত্রা মালডাঙ্গায়।।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের পক্ষ থেকে মালডাঙ্গা বাজারে আজ অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হলো পবিত্র রাম নবমীর এক বিশাল শোভাযাত্রা।

এই শোভা যাত্রার মিছিলে কোনো রাজনৈতিক বিভেদ না রেখে ধর্মপ্রাণ সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পা মেলালেন বাঘাসন অঞ্চলের উপপ্রধান সব্যসাচী দাঁ ও বেগুনপুর, খাপুর, নবগ্রাম, বাঘাসন আউসগ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের কয়েক হাজার ধর্মপ্রাণ সাধারণ মানুষজন তাঁর সঙ্গে এই পুণ্য মিছিলে উপস্থিত ছিলেন বাঘাসন অঞ্চলের প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দাঁ এবং বাঘাসন অঞ্চলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​এদিনের এই সুশৃঙ্খল রাম নবমীর শোভাযাত্রার র‍্যালিটি হরিনাম সংকীর্তন, বিভিন্ন রকম বাজনা সহকারে সুসজ্জিত ভাবে বাঘাসন দাসপাড়ার মোড় থেকে শুরু হয়ে মালডাঙ্গা বাজারের প্রধান পথ ধরে এগিয়ে এসে গোটা মালডাঙ্গা বাজার পরিক্রমা করে পবিত্র জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে মিছিলটি মালডাঙ্গা বাজার সংলগ্ন হনুমানজির মন্দিরে পর্যন্ত পৌঁছায়।

ওই মন্দিরে শোভাযাত্রার রালিটির রাম মন্দিরে পৌঁছে রামের মূর্তিতে মালা পরিয়ে পুজো দেয় বাঘাসন অঞ্চলের উপপ্রধান সব্যসাচী দাঁ সহ অগণিত ধর্মপ্রাণ মানুষজন। রামের পুজো দেওয়ার পর মানুষজনদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

তারপর সেখান থেকে পুনরায় ঘুরে এসে মালডাঙ্গা বাসস্ট্যান্ডে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি সগৌরবে সমাপ্ত হয়। রাম নবমীর এই উৎসবের এই শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এক অনন্য সম্প্রীতির পরিবেশ তৈরি করে মিলনক্ষেত্র তৈরি হয় বলে জানান বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ।

বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ ও শোভাযাত্রায় অংশগ্রহণকারী ধর্মপ্রাণ এক সাধারন মানুষ এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন ।

রিপোর্ট জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান।

See also  সম্প্রীতির নজির গড়লো উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান সেখ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি