আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগরে ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত এক আহত ৫

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবার জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত এক, আহত ৫। চাঞ্চল্য এলাকায়।বেপরোয়া যান চলাচল বেড়ে চলেছে জয়নগরে।জয়নগর এলাকায় পথ দূর্ঘটনা প্রায় দিন ঘটে চলেছে।আর তাতে প্রায় সময় মৃত্যু পর্যন্ত ঘটে চলেছে।

সোমবার রাতের জয়নগরে ভয়াবহ পথ দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের। জখম হয়েছেন মোট পাঁচজন। গুরুতর জখম অবস্থায় দুইজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।সেখানে মঙ্গলবার ও চিকিৎসাধীন তারা।সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ জয়নগর মজিলপুর রেল স্টেশন থেকে টোটো করে বাড়ি ফিরছিল উওর দুর্গাপুর ও জয়নগর মিত্রপাড়ার কয়েকজন বাসিন্দা।

টোটোটি রথতলা মোড় পেরিয়ে জয়নগর ইনস্টিটিউশন ফর বয়েস স্কুলের সামনে পৌঁছাতেই উল্টো দিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে টোটোটিকে ধাক্কা মারে।আর তাতেই ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেল চালক।মৃত মোটর সাইকেল চালক হলেন মগরাহাট থানার দক্ষিন মুকুন্দপুর এলাকার শুভ দাস(২০)।

এছাড়া গুরুতর জখম হন এক বাইক আরোহী এবং টোটোয় থাকা পাঁচ যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ।জখমদের উদ্ধার করে স্থানীয় সত্যজিৎ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।জখমদের মধ্যে এক টোটো যাত্রী এবং এক বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সেখানেই মঙ্গলবার চিকিৎসাধীন তারা। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত টোটো ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। এদিকে মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে ক্রমাগত জয়নগর এলাকায় পথ দূর্ঘটনা বেড়ে চলায় প্রশাসনের দিকেই আঙুল তুলছে সাধারণ মানুষ।

See also  আজকের রাশিফল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি