আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রামনবমীর আগে খড়গপুরে আখড়ায় দিলীপ ঘোষ, লাঠিখেলায় মাতলেন কর্মীদের সঙ্গে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রামনবমীর আর কয়েকদিন বাকি। তার আগে রামভক্তদের নিয়ে খড়গপুরে আখড়ার প্রস্তুতিতে মেতে উঠলেন বিজেপির খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের শ্যামবাবা মাঠে আয়োজিত রামনবমীর আখড়া প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে নিজেও লাঠি ঘুরিয়ে অনুশীলনে অংশ নেন তিনি। শিবিরে প্রবীণ ওস্তাদদের পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরাও লাঠিখেলার অভ্যাস করেন।

দিলীপ ঘোষ জানান, প্রতি বছর রামনবমীর আগে খড়গপুরের বিভিন্ন আখড়াকে একত্রিত করে অনুশীলনের আয়োজন করা হয়। এবছরও সেই পরম্পরা বজায় রেখে শ্যামবাবা মাঠে সকল আখড়াকে ডাকা হয়েছিল। পুরনো ওস্তাদদেরও আমন্ত্রণ জানানো হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, খড়গপুরে রামনবমী অত্যন্ত উৎসাহ ও ঐতিহ্যের সঙ্গে উদযাপিত হয়। ওইদিন বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামেন, যা শহরের দীর্ঘদিনের পরম্পরা। তাঁর কথায়, “আখড়া শুধু লাঠিখেলা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন সংস্কৃতি ও সমাজসেবার ধারা”।
এদিন দিলীপ ঘোষকে পুরনো ছন্দে, খোশ মেজাজে দেখা যায়। রামনবমীকে সামনে রেখে খড়গপুরে উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে।

See also  ভাতার স্টেট জেনারেল হসপিটালে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে দ্রুতগতিতে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি