আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঈদকে ঘিরে সম্প্রীতির বার্তা, ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইমামদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা: ঈদকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ নিল ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে ইমামদের সঙ্গে সাক্ষাৎ করে আগাম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও মজবুত করার বার্তা দেওয়া হয়। পঞ্চায়েত উপপ্রধান জানান, দুর্গাপুজোর সময় যেমন প্রতিটি পুজো কমিটিকে শুভেচ্ছা জানানো হয়, তেমনই পবিত্র ঈদের আগে এলাকার সমস্ত মসজিদের ইমামদের শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি সকলের মিলনমেলা। তাই সবাইকে একসঙ্গে মিলেমিশে উৎসব পালন করার আহ্বান জানাই।” পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের আবেদনও জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান।

অন্যদিকে, মসজিদের ইমামরাও পঞ্চায়েত কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

See also  বর্ধমানের ৫ নম্বর ওয়ার্ডে আতঙ্ক! আলুডাঙ্গা এলাকা থেকে উদ্ধার ৫০-৬০টি বিরল প্রজাতির কচ্ছপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি