আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঈদে সম্প্রীতির বার্তা, খণ্ডঘোষে ব্লক সভাপতিকে সংবর্ধনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঈদ উপলক্ষে খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রীতির এক অনন্য ছবি দেখা গেল। প্রকৃত অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অমৃত অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ সাহেব বাইক র‍্যালি করে এসে তাঁকে সংবর্ধনা দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব বিশ্বনাথ রায়, মোহাম্মদ অনাবিল ইসলাম ও রাধাকান্ত মণ্ডল। তাঁদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিন সংবর্ধনা পেয়ে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, “ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক। সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে এই উৎসব পালন করলেই সমাজ আরও শক্তিশালী হবে”।

তিনি আরও বলেন, “মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখে সামিল হওয়াই আমাদের প্রধান দায়িত্ব। রাজনীতি হোক মানুষের উন্নয়ন ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ার মাধ্যম। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে চলেছি”।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন। খণ্ডঘোষ জুড়ে উৎসবের আবহে এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে।

উদ্ভিদ অঞ্চল সভাপতি সঙ্গে ছিলেন প্রধান অপূর্ব হাজরা, সংখ্যালঘু সেলের নেতা গিয়াস থেকে শুরু করে ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

See also  হাট থেকে মোষ নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু খণ্ডঘোষে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি