আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঈদের দিনেই জনসংযোগে জোর, রায়নায় বুথস্তরে বৈঠক করলেন তৃণমূল প্রার্থী মন্দিরা দলুই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্দিরা দলুই। বুথে বুথে ঘুরে কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও চালিয়ে যাচ্ছেন তিনি।

শনিবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিনেও প্রচারে বিরতি না দিয়ে রায়না ২ ব্লকের উচালন অঞ্চলের একলক্ষী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মী ও বুথ সভাপতিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্দিরা দলুই। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়।

বৈঠক শেষে একলক্ষী বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে নামেন প্রার্থী। মানুষের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন, ব্লক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, অঞ্চল সভাপতি বিনয় মুখার্জি সহ প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা।

ঈদের দিনেও প্রার্থীর এই সক্রিয় প্রচার রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

See also  পুজোর আগে সুখবর, শনি-রবিবারও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে চলবে মেট্রো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি