আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গুইর উত্তর-পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও মিড-ডে মিল সেডের উদ্বোধন, প্রতিষ্ঠাতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার পরিকাঠামো ও উন্নত সুবিধা পৌঁছে দিতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের গুইর উত্তর-পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ছাত্রছাত্রীদের খাবারের জন্য একটি সেডের শুভ উদ্বোধন করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম (ফাগুন)-এর উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয় বলে জানা যায় দলীয় সূত্রে । রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম

 

শুক্রবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের নাচ, গান ও আবৃত্তির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি উৎসবের আবহ তৈরি করে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধক অপার্থিব ইসলাম বলেন, “স্মার্ট টিভির মাধ্যমে পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং ছাত্রছাত্রীরা আরও আকর্ষণীয় ও সহজ পদ্ধতিতে পড়াশোনা করতে পারবে। পাশাপাশি মিড-ডে মিলের জন্য তৈরি সেড ছাত্রছাত্রীদের খাবার পরিবেশনে সুবিধা করে দেবে”।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই উদ্যোগে পড়ুয়াদের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

See also  কোভিড ভ্যাকসিন প্রদানে পশ্চিমবঙ্গ নজির গড়ল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি