আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এসআইআর-এর কোপে বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম! ভোটার তালিকা থেকে বাদ, চাঞ্চল্য শিলিগুড়িতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ-এর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ‘এসআইআর’ প্রক্রিয়ার সময় প্রকাশিত খসড়া তালিকায় তাঁর নাম ‘আন্ডার অ্যাডিশন’ বা বিচারাধীন হিসেবে দেখানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, ভোটার তালিকার সংশোধনের সময় প্রকাশিত তালিকায় রিচা ঘোষের নামের পাশে “Under Addition” লেখা রয়েছে। অর্থাৎ তাঁর নাম এখনও চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়নি এবং বিষয়টি যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। বিষয়টি সামনে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

উল্লেখ্য, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হিসেবেও দেশজুড়ে পরিচিতি পেয়েছেন। সেই জনপ্রিয় ক্রিকেটারের নামই যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে বা বিচারাধীন থাকে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় অনেক ক্ষেত্রেই তথ্য যাচাইয়ের জন্য নাম সাময়িকভাবে ‘Under Addition’ বা অন্য শ্রেণিতে রাখা হয়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই ধরনের বিষয় সংশোধন করা হয়ে থাকে।

তবে বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে—একজন আন্তর্জাতিক ক্রিকেটারের ক্ষেত্রেই যদি এমন বিভ্রান্তি দেখা দেয়, তবে সাধারণ ভোটারদের ক্ষেত্রেও কি একই সমস্যা তৈরি হচ্ছে না? এখন দেখার, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই জটিলতার সমাধান হয় কিনা।

See also  মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ সোনালি! সন্তানের নামকরণেও চাইছেন মমতার আশীর্বাদ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি