নেশা করা একটা সামাজিক ব্যাধি যার ফলে সামাজিক পরিবেশ যেমন নষ্ট হয়,মানুষকে ঠেলে দেয় মৃত্যুর দিকে পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থায় বিপরজয় নেমে আসে। পূর্ব বর্ধমান জেলার,জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম পঞ্চায়েতের অধীনে জৌগ্রাম বাঙালপাড়া এবং শ্যামচারা-ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ,তাদের এলাকায় একটি পান শালা তৈরি করা হচ্ছে।
সেটা যাতে না হয় সেই দাবি নিয়ে শনিবার গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। শনিবার পূর্ব বর্ধমান জেলার, জৌগ্রাম পঞ্চায়েত প্রধান- মল্লিকা মণ্ডল খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বাসিন্দারা জানান যেখানে পানশালাটি করা হচ্ছে সেখানে একটি আশ্রম আছে এবং এর কাছে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী জলেশ্বর শিব মন্দির ও জলেশ্বর মহাশ্মশান আছে এবং আইসিডিএস স্কুল, জৌগ্রাম হাইস্কুল আছে।
জৌগ্রাম ওই অংশে sc/st সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে ওইখানে মদের দোকান হলে তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরো পিছিয়ে পড়বে,। ইতিমধ্যেই গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি তাই বৃক্ষোভ প্রদর্শন করলেন পাশাপাশি এই দোকানটি বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তারা বলেন।
প্রধান মল্লিকা মণ্ডল বলে, গ্রামবাসীরা আমাকে লিখিত আকারে জানিয়েছেন আমরা বিভিন্ন দপ্তরে সে বিষয়টি জানালেও সেইরকম কোন সদুত্তর আমরা পাইনি। আমি আবারো ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানাবো যাতে গ্রামবাসীদের যে অভিযোগ সেটিকে মান্যতা দেয়া হয়।








