আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জেলায় জেলায় প্রকাশ শুরু এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা, কোথায় কত নাম কমল?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে Election Commission of India। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে তালিকা সম্পূর্ণভাবে আপলোড হয়নি, ইতিমধ্যেই একাধিক জেলার জেলাশাসক দফতরে তালিকা পৌঁছে গিয়েছে।

সেখান থেকে তা এসডিও ও বিডিও অফিসে পাঠানো হচ্ছে এবং রাজনৈতিক দলগুলির হাতেও তুলে দেওয়া হবে।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করবে বলে জানা গিয়েছে।

দক্ষিণ কলকাতা: কমল ৩২০৭ নাম । সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় খসড়া তালিকা থেকে আপাতত ৩২০৭ জনের নাম বাদ পড়েছে।১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার ছিলেন: ৬,৯১,৩০৬ জন,চূড়ান্ত তালিকায় রয়েছেন: ৬,৮৮,০৯৯ জন,বিচারাধীন (Adjudication): ৭৮,৬৫৭ জন,হুগলি জেলা: মোট বাদ ৩ লক্ষ ৩৪ হাজারের বেশি,এসআইআর প্রক্রিয়া শুরুর আগে হুগলিতে মোট ভোটার ছিলেন ৪৭,৭৫,০০০ জন।

প্রথম খসড়া তালিকা প্রকাশের পর বাদ যায়: ৩,১৮,০০০ নাম । ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী খসড়ায় নাম ছিল: ৪৪,৫৬,২২৫ জনের,সেখান থেকে ডিলিটেড: ১৫,৯৩২ জন । মোট বাদ (খসড়া + চূড়ান্ত মিলিয়ে): ৩,৩৪,৭৮৫ জন ।বর্তমানে মোট ভোটার: ৪৪,৪০,২৯৩ জন,বিচারাধীন: ১,৭৩,০৬৪ জন ।

ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের জেলাশাসক দফতরে তালিকা পৌঁছেছে। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় বুথে তালিকা টাঙানো হয়েছে। কোচবিহারের এসডিও অফিস ও এক ও দু’নম্বর ব্লকের বিডিও অফিসেও তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও হুগলিতেও তালিকা পৌঁছেছে।কমিশন জানিয়েছে, আপাতত বিডিও ও মহকুমাশাসকের দফতরে তালিকা দেখা যাবে।

কলকাতার ক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে চূড়ান্ত তালিকা মিলবে। রবিবার থেকে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের কাছেও তালিকা পাওয়া যাবে।ভোটাররা অনলাইনে নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। তালিকায় প্রত্যেক ভোটারের বর্তমান অবস্থা উল্লেখ করা হয়েছে—
যাচাই সম্পূর্ণ হলে: ‘যোগ্য’
যাচাই বাকি থাকলে: ‘বিচারাধীন’
অভিযোগের ভিত্তিতে বাদ গেলে: ‘ডিলিটেড’

See also  গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের নিয়ে আসার পথে মাঝ নদীতে আটকে পড়লো বার্জ

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ যতটা এগিয়েছে, তার ভিত্তিতেই এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল Supreme Court of India। তবে এটিই চূড়ান্ত নয়, ধাপে ধাপে আরও সংশোধিত তালিকা প্রকাশ করা হবে। এসআইআর সংক্রান্ত তথ্যগত অসঙ্গতির বিচারভার দেওয়া হয়েছে Calcutta High Court নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, আপাতত প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ হিসেবে রয়েছে। ফলে আগামী দিনে তালিকায় আরও পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি