আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু, কালনায় চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কালনা: ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক রেল কর্মচারীর। মৃতের নাম কাপূর চাঁদ। তাঁর বাড়ি কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর এলাকায় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নবদ্বীপে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি। কাজ সেরে রাতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। তাঁর বাঘনাপাড়া স্টেশনে নামার কথা থাকলেও, চোখে ঘুম চলে আসায় তিনি নামতে পারেননি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

কালনা ও বাঘনাপাড়া স্টেশনের মাঝামাঝি ধর্মডাঙ্গা এলাকার কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা ও রেল কর্তৃপক্ষ দ্রুত তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করেন। তবে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শনিবার দুপুরে কালনা হাসপাতালেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  ব্যাঙ্ক গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময়ে পূর্ব বর্ধমানে গ্রেপ্তার ওড়িশার ২ দাগী দুস্কৃতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি